সরবরাহব্যবস্থা নিরবচ্ছিন্ন রাখতেই সরকার দেশে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। দাম কম থাকলে পার্শ্ববর্তী দেশ ভারতে জ্বালানি তেল পাচার হয়ে যাওয়ার ঝুঁকি বাড়ে। অর্থাৎ তেলের দাম বাড়ানোর পেছনে পাচার রোধ করাও অন্যতম কারণ। দেশের ইতিহাসে সব ধরনের জ্বালানি তেলের দাম এবার রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। নতুন দাম বৃদ্ধির ফলে আপতত জ্বালানি তেলে সরকারের ভর্তুকির পরিমাণ কিছুটা কমলেও এখনো প্রতি লিটার তেলে (ডিজেলে) সরকারকে ৭০ টাকা করে ভর্তুকি দিতে হবে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।
শিরোনাম
- নিউইয়র্কে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে প্রবাসী বিএনপিতে উচ্ছ্বাস, থাকবেন হায়াত গ্র্যান্ড সেন্ট্রালে
- * * * *
- জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- * * * *
- ৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: পাটওয়ারী
- * * * *
- থানার ফটক ভাঙচুর, বিএনপি নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা
- * * * *
- একাদশ শ্রেণির আসল বই আসার আগেই নকলে বাজার সয়লাব
- * * * *